ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

মেলবোর্নের রাস্তায় বলিউড তারকা আমির খানের সঙ্গে দিব্য জ্যোতি

ads

বাংলাদেশের শোবিজ অঙ্গনের নতুন প্রজন্মের মুখ দিব্য জ্যোতি, নির্মাতা বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ সন্তানের একজন। সম্প্রতি তিনি অস্ট্রেলিয়ার মেলবোর্নে বলিউড তারকা আমির খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


অভিনেত্রী শাহনাজ খুশি সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন, যেখানে মেলবোর্নের রাস্তায় আমির খানের পাশে দাঁড়িয়ে আছেন দিব্য। দিব্যের পরনে শার্টের ওপর ফুল স্লিভ সোয়েটার ও কাঁধে ব্যাগ। আমির খানের পরনে কালো কুর্তা ও সাদা পাজামা। ছবির ক্যাপশনে শাহনাজ খুশি লিখেছেন— “মেলবোর্নে রাস্তায় দিব্যর স্বপ্নের নায়ক, আমির খানের সাথে।”ছবিটি প্রকাশের পর দেশের তারকা ও ভক্তরা ভালোবাসা জানিয়ে মন্তব্য করেন। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেন— “অবাক কাণ্ড।”


দিব্য জ্যোতি ইতিমধ্যেই মহানগর ২ ও মুজিবসহ বেশ কিছু সিনেমা ও সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। অন্যদিকে তার যমজ ভাই সৌম্য জ্যোতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত উৎসব সিনেমায় জাহাঙ্গীরের অতীতের চরিত্রে অভিনয় করে আলোচনায় রয়েছেন।

ads
ads
ads

Our Facebook Page